জান্নাত কি?
জান্নাত আরবি: জান্নাহ্ (جنّة) অর্থ হল স্বর্গ, ঘন সন্নিবেশিত বাগান/উদ্যান, বাগ-বাগিচা! জান্নাত হল এমন চূড়ান্ত আবাসস্থল, যা মহান আল্লাহ তাঁর অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন যে সকল আল্লাহর বান্দাগণ তাদের পার্থিব জীবনে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালে যাদের পাপের চেয়ে পুণ্যের পাল্লা ভারী হবে ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবে! জান্নাত এমন এক স্থান যা দিগন্ত বিস্তৃত নানারকম ফুলে ফলে সুশোভিত সুরম্য অট্টালিকা সম্বলিত মনোমুগ্ধকর বাগান; যার পাশ দিয়ে বিভিন্ন ধরনের নদী-নালা ও ঝর্ণাধারা প্রবাহমান এবং যেখানে চির বসন্ত বিরাজমান!
জান্নাত কয়টি ও কি কি?
জান্নাত অনেক, যার প্রকৃত সংখ্যা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না! তবে আট প্রকার জান্নাতের কথা মহাগ্রন্থ পবিত্র আল-কুরআন ও সহিহ হাদিস দ্বারা উল্লেখ করা হয়েছে! সেগুলো হচ্ছেঃ
১) জান্নাতুল ফিরদাউস!
২) জান্নাতুন্ নায়ীম!
৩) জান্নাতুল মাওয়া!
৪) জান্নাতুল আদন!
৫) জান্নাতু দারুস সালাম!
৬) জান্নাতুদ দারুল খুলদ!
৭) জান্নাতু দারুল মাকাম!
৮) জান্নাতু দারুল কারার!
Comments
Post a Comment
Thanks for your comments!